লামায় পাহাড় ধ্বসে ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন ইউএনও


admin প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ন /
লামায় পাহাড় ধ্বসে ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন ইউএনও
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
লামায় গত ২৪ ঘন্টায় থেমে থেমে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়। বিপদ সীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে মাতামুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছ। এরই মধ্যে নীচু এলাকাগুলোতে পানি জমতে শুরু করেছে। পরিস্থিতি যে কোনো সময় দুর্যোগে রুপ নিতে পারে। এমন আশঙ্কায় ৪ঠা জুলাই(শুক্রুবার) বিকেলে লামা উপজেলা প্রশাসনের উদ্যেগে সম্ভাব্য দুর্যোগে ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় জরুরী সভায় বসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ত্রান কর্মকর্তা মো: মনিরুল মনি, উপজেলা প্রকৌশলী, তথ্য অফিসারসহ সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে পৌরসভার কয়েকটি ঝুঁকিপূর্ণ গ্রাম ঘুরে দেখেন ইউএনও। এ সময় পাহাড়ের ঢালুতে ঝুঁকিপুর্নস্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশক্রমে সতর্ক করেন।

এ ছাড়া বৃষ্টিপাতের কারণে ঝুকিপূর্ণ স্থানে বসবাসরত পরিবারের সদস্যদের সতর্ক থাকার জন্য মাইকিং করে সরকার ঘোষিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তাগিদ দেয়া হচ্ছে।