লামায় ঘূর্ণিঝড় “মোখা” এ সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৫৩টি বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে


admin প্রকাশের সময় : মে ১৩, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন /
লামায় ঘূর্ণিঝড় “মোখা” এ সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৫৩টি বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকুলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় কক্সবাজারে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শনিবার(আজ) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র রবিবার বিকালে টেকনাফ এবং সেন্ট মার্টিনের আশপাশ দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।এর আগে সকালে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দশ নম্বর মহাবিপদ সংকেত জারির কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।আট থেকে ১০ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সংকেতকে মহাবিপদ সংকেত বলা হয়ে থাকে।এই অবস্থায় পার্বত্য লামায় স্থানীয়দের সার্বক্ষণিক সতর্ক থাকতে ও আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেয়ার জন্য মাইকিং, প্রচার প্রচরণা অব্যাহত রেখেছে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।লামায় ঘূর্ণিঝড় “মোখা” এ সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৫৩টি বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। কেন্দ্র হচ্ছে; লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়,লামা সরকারি উচ্চ বিদ্যালয়,নুনারবিল সরকারি মডেল প্রাঃ বিদ্যালয়, লামা আদর্শ সরকারি প্রাঃ বিদ্যালয়,টিটি এন্ডডিসি সরকারি প্রাঃ বিদ্যালয়, মধুঝিরি সরকারি প্রাঃ বিদ্যালয়, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,বড় ফারাজা বৃষ্ণানুনা সরকারি প্রাঃ বিদ্যালয়,আকিরাম পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, গজালিয়া হেডম্যান পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়,রেয়ং মেঘার পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, ছোট বমু সরকারি প্রাঃ বিদ্যালয়, পাহাড়িকা সরকারি প্রাঃ বিদ্যালয়, বাইশপাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বটতলী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, বোচা পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়,ইসলামপুর বি আলম সরকারি প্রাঃ বিদ্যালয়,২নং চাখি সরকারি প্রাঃ বিদ্যালয়, সিপাহী আঃ রাজ্জাক সরকারি প্রাঃ বিদ্যালয়, বাসুরী পাড়া আশ্রয়ণ প্রকল্প চাষী স্কুল এন্ড কলেজ, সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রা: বিদ্যালয়, ফাইতং চিউরডলী এন আই চৌঃ সরকারি প্রাঃ বিদ্যালয়, ধুইল্লাছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়, খেদারবান সরকারি প্রাঃ বিদ্যালয়,ফাইতং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিডেবা সরকারি প্রাঃ বিদ্যালয়,অংহ্লারি পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, ইয়াংছা পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, রামধুই পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, ফাঁসিয়াখালী ১নং রিপুজি পাড়া সরকারি প্রা: বিদ্যালয়, ফাসিয়াখালী হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাসিয়াখালী শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাপের ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলীর আগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিলেরতুয়া সরকারি প্রাঃ বিদ্যালয়, দরদরী সরকারি প্রাঃ বিদ্যালয়, মাতামুহুরী সরকারি প্রাঃ বিদ্যালয়, চিংকুম পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, কলারঝিরি মংপ্রু পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়,দরদরী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, রুপসীপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়,মেরাখোলা সরকারি প্রাঃ বিদ্যালয়, এম হোসেন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, মেউলারচর সরকারি প্রাঃ বিদ্যালয়, নুনার ঝিরি বেসরকারি প্রাঃ বিদ্যালয়,হাছনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরই উচ্চ বিদ্যালয়, আন্দারী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কম্পনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেমু পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়।লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার এর স্বাক্ষরিত এক পত্রে আরো উল্লেখ করা হয়,”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নং-৫ (পাঁচ), তারিখ: ১১ মে ২০২৩ অনুযায়ী জানা যায় যে, ঘূর্ণিঝড় “মোখা” আরো ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে। সৃষ্ট ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির জন্য লামা উপজেলার জনসাধারণের সার্বক্ষনিক যোগাযোগের স্বার্থে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষনা করা হলো। নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে কন্ট্রোল রুমের দায়িত্ব প্রদান করা হলো। এসবকর্মকর্তা কর্মচারীরগন হলেন;সহকারী প্রোগামার সুব্রত দাশ, অফিস সহায়ক মো: শহীদ, উপজেলা তথ্য অফিসর খন্দকার তৌহিদুল ইসলাম, অপিস সহায়ক মো: এনায়েত উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো: আবু হানিফ, কার্য সহকারি মো: রেজাউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তাডা: মোহাম্মদ মুহিবুল্লাহ, উপসহকারি উসুই থোয়াই মার্মা, গোপাল কৃষ্ণ চক্রবর্তী,অফিস সহায়ক, মো: নিজাম উদ্দিন, মো: মনিরুল ইসলাম, মো: শাহ আলম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সেলিম হেলালী, অফিস সহায়ক মো: মহিউদ্দিন, পল্লী সঞ্চয়ী ব্যাংক ব্যবস্থাপক রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ ও অফিস সহায়ক, মো: কামাল উদ্দিন।