
লামার আলো ডেস্ক:-
ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় লামা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী প্রসতুতীমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া বিভাগের তথ্যমতে,
“ঘূর্ণিঝড় মোখার নজর বাংলাদেশ-মিয়ানমার উপকূলে, সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে পাকা ধান, আম ও অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ কৃষি মন্ত্রণালয়ের।
ঘূর্ণিঝড়ের শঙ্কায় উপকূলে সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।ভারতীয় আবহাওয়া অফিস বলছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড় রোববার দুপুর নাগাদ বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে”।১১ মে দুপুরে লামা উপজেলা দূরযোগ মোকাবেলা কমিটির সভায় বলা হয়, লামা উপজেলাটি ভূগোলীকভাবে উপকূলীয় অঞ্চল কক্সবাজার ঘেঁষে হওয়ায়, ঝুঁকি রয়েছে। শতাব্দির ভয়াবহ ঘুর্ণিঝড় হতে পারে এটি। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাসরত পরিবারদের নিরাপদে নিয়ে আসার কথা বলা হয়। ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট টিম ও ত্রাণ শাখাকে প্রস্তুত থাকার জন্য বলা হয়। ২০০-৩০০ মি:মি: বৃষ্টি, এর সাথে ১৮০-২০০ কি:মি: বেগে বাতাশ বইতে পারে।এর ফলে ভূমি ধ্বস, প্লাবন হতে পারে। সড়কে গাছগাছালি পড়ে জীবন ও সম্পদের ক্ষতি, যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। এ সব ব্যপারে ব্যপক প্রচারণা করতে হবে।উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। অন্যান্যদের মাঝে পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সরকারি বে-সরকারি বিভাগীয় প্রধানদ্বয়।উল্লেখ্য: দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে অবস্থনরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড় নাম পেয়েছে ‘মোখা’ (Mocha)। এটি ইয়েমেনের দেওয়া নাম।আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় এ ঘূর্ণিঝড় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :