লামায় গরু বেপারি মোহাম্মদ হোসেন রক্তাক্ত হামলার শিকার


admin প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ৩:২২ অপরাহ্ন /
লামায় গরু বেপারি মোহাম্মদ হোসেন রক্তাক্ত হামলার শিকার
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
রাজবাড়ির বাসিন্দা গরু বেপারি মোহাম্মদ হোসেনকে গুরুতর আহত করেছে মেরাখোলার বাসিন্দা প্রমোদ বসাকসহ তার প্রবাসী ছেলে সোহেল বসাক।

সোমবার রাত ১০টায় মোহাম্মদ হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন জানান, তার স্বামী সোমবার আলীকদম হাটে তিনটি গরু বিক্রি করে নগদ এক লাখ একাশি হাজার টাকা নিয়ে সন্ধায় মেরাখোলায় গরু কেনার কাজে যায়।

সেখানে একটি দোকানে বসেন মোহাম্মদ হোসেন। এ সময় প্রমোদ বসাকের স্ত্রী মোহাম্মদ হোসেনকে ডেকে এক পাশে নিয়ে যায়।

এর পর প্রমোদ বসাক ও তার ছেলে সোহাগ বসাক মিলে মোহাম্মদ হোসেনের উপর অতর্কিত হামলা শুরু করে।

ওই সময় মোহাম্মদ হোসেনর পকেটে ও কোমরে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারিরা।

যোগাযোগ করতে না পারায়, অপর পক্ষ প্রমোদ বসাকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে কথা হলে লামা থানার ওসি জানান, বিষয়টি জেনেছি এবং রক্তাক্ত মোহাম্মদ হোসেনকে দেখেছি। অভিযোগ প্রস্তুত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।