লামার ফাইতংয়ে পাহাড় কাটার দায়ে ২ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা


admin প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন /
লামার ফাইতংয়ে পাহাড় কাটার দায়ে ২ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগে দুটি ইটভাটা, ওয়াইএসবি (YSB), ইউবিএন (UBN) কে সোমবার ৩০ জুন বিকাল সাড়ে ৫টার দিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি ইটভাটাকে ১ লাখ টাকা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।