লামায় বিএনপির নেতা আইয়ুব আলী ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন /
লামায় বিএনপির নেতা আইয়ুব আলী ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-বান্দরবানের লামা উপজেলা বিএনপির একজন পরিচিত মুখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৯০ এর দশকের ছাত্রদল নেতা মো. আইয়ুব আলী, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মুসলিম উম্মাহ ও লামাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও আত্মত্যাগের বার্তা নিয়ে আসে। এই দিনে কোরবানির মাধ্যমে ত্যাগের মহিমা ও সহমর্মিতার শিক্ষা আমরা হৃদয়ে ধারণ করি। সবার জীবন আনন্দময় হোক এবং এই ঈদ বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি।”আইয়ুব আলী তার শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।আইয়ুব আলী নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি লামা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।