
লামার আলো ডেস্ক:-
লামা পৌরসভায় বিএডিসি’র এক শ্রমিকের বসতঘর ভস্মীভূত। ক্ষতির পরিমান ১২ লাখ টাকা। অগ্নিকান্ডের সুত্রপাত জানেনা কেউ। বুধবার (১৩ মে/২৬) বিকেল সাড়ে তিনটার দিকে এই অগ্নি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জানাগেছে, লামা পৌরসভা ৭নং ওয়ার্ড মধুঝিরির বাসিন্দা জামাল উদ্দিনের বসত ঘরে আগুন লাগে। তাৎক্ষণিক খবর পেয়ে লামা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস দল আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে আনেন। তার আগেই জামাল উদ্দিনের বসত ঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় বাড়ির কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। জামাল উদ্দিন জানান, তাদের স্বামী স্ত্রী পরনের কাপড় ব্যাতিত আগুনে সবকিছু গ্রাস করেছে। বর্তমানে পোড়া ভিটায় খোলা আকাশের নিচে থাকা ছাড়া তাদের কোনো উপায় নেই। ক্ষতিগ্রস্থ পরিবারটি প্রশাসনসহ সব মহলের সহোগিতা কামণা করেছেন। লামা ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, জামাল উদ্দিনের ঘরটি আরসিসি সড়কের পাশ ঘেঁষে, তবে সরু রাস্তার মোড় দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নি দুর্ঘটনার কাছাকাছি নেয়া সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :