
লামার আলো ডেস্ক:-
লামায় প্রবাসীর বাগানের গাছ চুরি, সম্পদ গ্রাস করার ষড়যন্ত্র রোধে আইনের আশ্রয় নেয়ায় হুমকির মুখে পড়েছেন রক্ষণাবেক্ষণকারীরা।
যুক্তরাষ্ট্রে প্রবাসী জনৈক নুরুল হুদা বিলু’র নামীয় ৩৫ একর ভূমিতে সৃজিত রাবার, বনজ, মিশ্র ফলদ বাগানসহ মৎস্য চাষের কৃত্রিম জলাশয় থাকার বাংলো ও কয়েকটি কটেজ রয়েছে। একটি সংঘবদ্ধ গ্রুপ এইসব সম্পত্তি লোপাট করার চেষ্টা করছে। এ নিয়ে সৃষ্ট দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এ বিষয়ে গতকাল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগান মালিক প্রবাসী নুরুল হুদা বিলু এর প্রতিনিধি শওকত আকবর নামের এক ব্যাক্তি সাংবাদিক সম্মেলন করেছেন।
সম্মেলনে বলা হয়, ‘কুখ্যাত গাছ চোর মাহবুব আলমগং কর্তৃক প্রবাসী মুহাম্মদ নুরুল হুদা বিলু এর ৩০ কোটি টাকা মুল্যের সম্পদের ক্ষতি সাধন, বাগানের গাছ চুরি, পাহাড়ী সন্ত্রাসী দ্বারা গুম ও প্রাণে হত্যা করার হুমকীসহ চাঁদাদাবীর মামলায় জামিনে এসে বাদীকে পুনঃরায় হুমকিসহ মামলার তদন্তে প্রভাব সৃষ্টির লক্ষে পুলিশকে বিতর্কিত করার চেষ্টার করছে।
লামা উপজেলার ২৯৫নং লামা মৌজার ৩৫ একর জায়গায় স্থিত বাবার বাগান, মাছের প্রজেক্ট, গরু-ছাগলের ফার্ম, কটেজ এবং কর্মচারী থাকার স্থিত ঘর সহ প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সম্পদ মোঃ সরওয়ার আলম চৌধুরী গং কর্তৃক আত্মসাৎ এর চেষ্টা করছে।
জায়গার মালিক মোঃ নুরুল হুদা বিলু বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। দুতাবাসের মাধ্যমে সকল নিয়ম মেনে উক্ত জায়গার রক্ষণাবেক্ষন ও দেখাশুনা করার জন্য শওকত আকবরকে বিশেষ আমমোক্তার নামা প্রদান করেন।
এর আগে মোঃ নুরুল হুদা বিলু প্রবাসে অবস্থান করায় মোঃ সরোয়ার আলম চৌধুরী (বাবু), নামের একজনকে নোটারী পাবলিকের কার্যালয়, বান্দরবানে ৯৭ (১১)০১১, তারিখ- ১৩/১১/২০১১ইং মূলে ক্ষমতা অর্পন করা হয়। বর্ণিত ব্যক্তির মাধ্যমে ৩৫ একর জায়গায় রাবার বাগান, মাছের প্রজেক্ট, গরু-ছাগলের ফার্ম, কটেজ এবং কর্মচারী থাকার স্থিত ঘরসহ প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সম্পদ বিনিয়োগ করা হয়। ক্ষমতা প্রাপ্ত হওয়ার পর হতে সরোয়ার আলম চৌধুরী বাগানের কার্যক্রম তদারকি করছিল। সাম্প্রতিক সময়ে সরোয়ার আলম এই সকল সম্পদ আত্মসাৎ এর চেষ্টায় ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ কারণে নোটারী পাবলিকের মাধ্যমে গত ১১/১২/২০২৪ইং তারিখ ক্ষমতা অর্পন বাতিলের হলফনামা সম্পাদন করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। ক্ষমতা বাতিল হলফ নামা সিরিয়াল নং- ১১৯৭ (১১)০২৪, তারিখ-১১/১২/২০২৪ইং। সংবাদ সম্মেলনে শওকত আকবর বলেন, ‘আমি নুরুল হুদা বিলু কর্তৃক বর্ণিত নোটারী মূলে ক্ষমতা প্রাপ্ত হয়ে কর্মচারী হিসাবে মোজাম্মেল হক, পিতা- মনির আহমদ, সাং- মেরাখোলা মুসলিম পাড়া, ০২নং ওয়ার্ড, ০২নং লামা সদর ইউপি, লামা, বান্দরবান পার্বত্য জেলা কে এই সম্পদ রক্ষণাবেক্ষন করার জন্য স্থানীয় কর্মচারী নিয়োগ করি এবং সে উক্ত বাগান তদারকি করছেন।’ সরোয়ার আলম এর অন্যতম সহচর মাহবুব আলম গং এরই মধ্যে বাগানের বড় ৫টি গর্জন বৃক্ষ ও বেশ কয়েকটি রাবার গাছ কর্তন করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা করার কারণে তারা মামলার তদন্ত কাজে প্রভাব বিস্তার করার জন্য নানান হুমকি, মিথ্যা অজুহাতে মানববন্ধনসহ প্রবাসী নুরুল হুদা বিলুর লোকজনকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলছে। বিষয়ে ফোন কলে জানতে চাইলে, যুক্ত রাষ্ট্রে প্রবাসে থাকা নুরুল হুদা বিলু জানান, ‘সরোয়ার আলম চৌধুরীর নামে ইতেপূর্বে করা আমমোক্তারনামা দূতাবাসের মাধ্যমে বাতিল করা হয় এবং সেটা বান্দরবান জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট সত্যায়িত করেন। বর্তমানে আমার ৩৫ একর জায়গাসহ লামা মৌজায় স্থাপর অস্থাপর সম্পত্তি দেখা শুনা রক্ষণাবেক্ষেন ও উন্নয়নের জন্য শওকত আকবরকে আমমোক্তারনামা দিয়েছি। সে আমার মনোনীত স্থানীয় হোজাম্মেল হকসহ আমার উক্ত সম্পত্তি তদারকি করবেন।’
আপনার মতামত লিখুন :