
লামা (বান্দরবান) সংবাদদাতা: ‘জাতীয় ঔক্যের প্রতীক- নজরুল’ “লামায় ১২৭ তম নজরুল জন্ম বার্ষিকী ২০২৬ উদযাপন” উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
২রা জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।
এই কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় পার্বত্য লামা উপজেলায় নজরুল বর্ষ ঘোষনা করা হয়। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় লামা উপজেলা প্রশান হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে এবং নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। নজরুল বর্ষে সারা বছরব্যাপী সরকার ঘোষিত নানা কর্মসূচি পালন করবে প্রশাসন।
এসময় জেলা (লামা) সহকারী তথঅফিসার মোঃ রাসেদুল হক রাসেদ, বিএনপিতা আব্দু রব, আবু তাহের মিয়া, প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। নজরুল জন্ম বার্ষিকী ২০২৬ উদযাপন” নজরুল বর্ষ ঘোষণা ও উদ্বোধনী অনুষ্ঠানের লাইফ সম্প্রচার করেন ‘সহকারী জেলা (লামা) তথ্য অফিস।
আপনার মতামত লিখুন :