লামায় পাহাড়ি অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন /
লামায় পাহাড়ি অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বান্দরবানের লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নের পোপা হেডম্যান পাড়া ৮ নং ওয়ার্ডে অবস্থিত আশা হফনুং আনন্দময়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাহাড়ি অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগটি বাস্তবায়ন করেন মোঃ আব্দুর রহিম, যিনি ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।
বিদ্যালয়ের মোট ৪৪ জন ছাত্রছাত্রীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি। এমন সহযোগিতা পেয়ে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের এগিয়ে আসা প্রয়োজন।
উদ্যোক্তা মোঃ আব্দুর রহিম লামা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং লামা সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন নির্যাতিত নেতা হিসেবেও পরিচিত। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।তিনি বলেন, “পাহাড়ি ও অসহায় শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পারলে সমাজ ও দেশ উপকৃত হবে। সামর্থ্য অনুযায়ী আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।”এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।