লামায় ধর্ষণ মামলাসহ ২ পলাতক আসামী গ্রেফতার


admin প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৪:২০ অপরাহ্ন /
লামায় ধর্ষণ মামলাসহ ২ পলাতক আসামী গ্রেফতার
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:- লামা আজিজনগর থেকে ধর্ষণ ও সিআর মামলার পলাতক ২ আসামী গ্রেফতার হয়েছে। এর মধ্যে ধৃত মোঃ আব্দুর রহিম, পিতা-আমির আলী, পূর্ব চাম্বি ধুইল্যাপাড়া, ১নং ওয়ার্ড,আজিজনগর। সে বিগত ৩০ জুলাই/২৪ তারিখে একই এলাকার এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। পরে ওই নারীর সাথে সম্পর্ক অস্বীকার করে খালাতো বোনকে বিয়ে করে সংসার পাতেন। এই ঘটনায় ধর্ষিতা নারী বান্দরবান বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশ করেন। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)/৩০, ধারায় মামলা নিয়ে ধর্ষককে ধরতে ওয়ারেন্ট ইস্যু করেন। ধর্ষক বিজ্ঞ আদালতে ধরা না দিয়ে পালিয়ে বেড়ায়। অবশেষে স্থানীয়দের সহযোগিতা ২৫ মে বিকেলে লামা থানা পুলিশ তাকে গ্রেফতার। উল্লেখ্য, অতি সম্প্রতি আঃ রহিমের লালসার শিকার ওই নারীর গর্ভে একটি সন্তান জন্ম নেয়। প্রতারক আঃ রহিম এই শিশুটির জন্মদাতা বলে ভিকটিম নারীর দাবি। রোবার (২৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই নুরুজ্জামান ও এএসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকা থেকে পলাতক আসামী আঃ রহিমকে গ্রেফতার করেন। অপরদিকে আবুল কালাম, পিতা টুনু মিয়া, গ্রাম কেয়াজুপাড়া, থানা লামা। সিআর ৫৭৪/২৪ মামলার আরেক পলাতক আসামী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদেরকে সোমবার বানদরবান জেলে প্রেরণ করা হয়।