লামায় ওয়ারেন্টের আসামী গ্রেফতার


admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন /
লামায় ওয়ারেন্টের আসামী গ্রেফতার
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

লামা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে একজন ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেছেন। ননজি আর মামলা নং- ২০/২০২৩ এর আসামী অমর চন্দ্র বসাক ও তার সহোদর সমর বসাক লামা সদর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, তাদের নামে গত ২৭ মার্চ বান্দরবান বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল আদালত-১ এ যথারীতি হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। এই দুই সহোদর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। ২৪ এপ্রিল লামা থানায় ওয়ারেন্ট কপি পৌঁছার পর রাত ১১ টার দিকে এস আই নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশ আসামী অমর চন্দ্র বসাককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। অপর আসামী সমর বসাক পালিয়ে যায় বলে সূত্র জানাই।