লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন /
লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

লামা উপজেলায় মাতামুহুরি নদীর সদর ইউনিয়নের বলিয়া চর এলাকায় অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে মোঃ শাহাদাত হোসেন নামের একজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সূত্র জানায় শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে লামা সদর ইউনিয়ন এর মেউলার চর এলাকার মহিউদ্দিন বুড়ার বাড়ির পাশে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত এক অভিযানকালে মোঃ শাহাদাত হোসেন নামক ব্যক্তিকে অবৈধ ভাবে বালু উত্তোলন এর স্থান থেকে আটক করা হয়৷ ধৃত ব্যাক্তি লামা পৌর শ্রমিক দলের সভাপতি। শাহাদাত হোসেন
ভ্রাম্যমাণ আদালতের কাছে, অবৈধ ভাবে নদী থেলে বালু উত্তোলনের অভিযোগ স্বীকার করেন৷
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েদ আহমেদ।
আসামী মোঃ শাহাদাত হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে সূত্র জানিয়েছেন।