বিজিবি’র রামু ৩০ ব্যাটালিয়ন আরো ৬৮টি বার্মিজ গরু আটক


admin প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন /
বিজিবি’র রামু ৩০ ব্যাটালিয়ন আরো ৬৮টি বার্মিজ গরু আটক
প্রিন্ট করুন

 

প্রেস বিজ্ঞপ্তি:

মায়ানমার থেকে পাহাড়ি পথে চোরালানকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩০ ব্যাটালিয়ন কর্তৃক আরো ৬৮টি গরু আটক হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় “গত ১০ এপ্রিল ২০২৩ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ পোয়ামুহুরী বিওপি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানচালিয়ে ৬৮টি বার্মিজ গরু আটক করা হয়। যার বাজার মুল্য ৮১,৬০,০০০/- টাকা। আটককৃত গরুগুলো ১২ এপ্রিল বুধবার বালুখালী কাস্টম্স কর্তৃক প্রকাশ্যে নিলাম করে। এতে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় কোটি টাকার মতন জমা হয়েছে। সুত্র জানায়, গরু চোরাচালানসহ অন্যান্য যে কোন চোরাচালান কঠোর হস্তে দমন করে চলছেন বিজিবি। এর ফলে রাষ্ট্রীয় অর্থ পাচার রোধসহ দেশীয় সূচকগুলো প্রসারতা লাভ করছে। ৩০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ
জানান, “যারাই চোরাচালানের সাথে জড়িত হবে’ তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। দেশীয় সম্পদের ব্যবহার নিশ্চিত, সীমান্ত অপরাধ দমনসহ বর্ডার গার্ড বাংলাদেশ সোস্যাল ওয়ার্কেও নিয়োজিত রয়েছে।