
লামার আলো ডেস্ক:-
বান্দরবান প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানে বুধবার (২৯ অক্টোবর) আরো একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
সূত্রে প্রকাশ, বান্দরবান পৌরসভাধীন ০৭নং ওয়ার্ড লেমুঝিড়ি মারমা পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জনাব আবু সালেহ মোঃ আরমান ভূঁইয়া সহকারী কমিশনার (ভুমি), সদর, বান্দরবান পার্বত্য জেলা। এতে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।
এসময় মোবাইল কোর্টে মোঃ মাহবুব আলম (২৬) কে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে ত্রিশ হাজার টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :