
লামার আলো ডেস্ক:-
‘তারুণ্য উৎস-২০২৫’ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় উদ্যোগে ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়।
শুক্রবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই উপলক্ষে জনসচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরিচ্ছন্নতা অভিযানে বান্দরবান রাজার মাঠের বর্জ্য পরিস্কার করা হয়।
বান্দরবানবান পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক রেজাউল করিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :