বান্দরবানে (কেএনএফ) সন্ত্রাসীদের গুলিতে মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পিসিএনপি’র মানববন্ধন


admin প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ১২:১০ অপরাহ্ন /
বান্দরবানে (কেএনএফ) সন্ত্রাসীদের গুলিতে মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পিসিএনপি’র মানববন্ধন
প্রিন্ট করুন

 

বান্দরবান রোয়াংছড়িতে সেনা মাস্টার ওয়ারেন্ট অফিসার হত্যার প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে প্রতিবাদিরা বলেন, পার্বত্য রোয়াংছড়ি উপজেলার দূর্গম পল্লীতে
গত ১২ মার্চ সেনাবাহিনীর চলমান মানবিক সহযোগিতা কল্পে একটি মেডিকেল ক্যাম্প পাহাড়ীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার সময় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা অতর্কিত সশস্ত্র হামলা করে। ওই সময় গুলিতে শহীদ হন, মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন।”আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেব না” শীর্ষক স্লোগানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন প্রতিবাদে বক্তব্য দেন, নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আহম্মেদ রাজু, ঢাকা মহানগর সভাপতি আব্দুল হামিদ রানা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাজান সাজু প্রমূখ। মানববন্ধনে বক্তারা সেনা সদস্য হত্যার প্রতিবাদ জানান এবং পাহাড়ে সন্ত্রাস নির্মুলে সেনাবাহিনীর অবস্থান জোরদার করার দাবি জানান।