বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক আহত


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৫, ১:৫১ অপরাহ্ন /
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক আহত
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে। আহত ব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যাক্তি হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা।মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।