
লামার আলো ডেস্ক:-
সেনাবাহিনী আলীকদম জোন (৩১বীর) উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম তাদের মাসিক নিয়মিত সহযোগিতা কর্মসূচির অংশ। ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জোনের লামা-আলীকদমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের বেতন, এতিমখানা, অনাথালয়ের মাসিক খাবার খরচ, গরীব,দুঃস্থ পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরসহ নগদ দুই লাখ ৬১ হাজার টাকা বিতরণ করা হয়। জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে এসব আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে সুত্র জানিয়েছে। ওই সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোনের উপ অধিনায়ক (৩১বীর) মেজর মোঃ সওকাতুল মোনায়েম পিএসসি। উল্লেখ্য যে, বিগত ৫০ বছর যাবত আলীকদম সেনাজোন প্রতিষ্ঠাকালীন থেকে সেনাবাহিনী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। লামা-আলীকদমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিম খানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ জোনের পক্ষ থেকে সর্বমোট ২,৬১০৩৬.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সহাযতা অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজের পাশাপাশি দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।
আপনার মতামত লিখুন :