বাংলাদেশ ছাত্রলীগ লামা পৌর শাখার পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন


admin প্রকাশের সময় : জুন ১, ২০২৩, ১:৫৮ অপরাহ্ন /
বাংলাদেশ ছাত্রলীগ লামা পৌর শাখার পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন
প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক :-

আজ পহেলা জুন ২০২৩ বান্দরবান জেলা ছাত্রলীগ কমিটি কর্তৃক অনুমোদিত লামা পৌর শাখা কমিটির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রফিক, পৌর শাখার ছাত্রলীগ সভাপতি মো: সুমন, আওয়ামীলীগ নেতা লামা রিপোর্টার ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম হেলালসহ উপজেলা পৌরসভার অন্যান্য ছাত্রলীগ, আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ মে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখা কর্তৃক লামা পৌর শাখা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।