
লামার আলো ডেস্ক:-
বান্দরবানে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কর্তৃক পাহাড়ি
সন্ত্রাসী সংগঠন ছাত্র পরিষদ (পিসিপি) কর্তৃক শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার এই বিক্ষোভ মিছিল শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতারা এক সমাবেশে পিসিপি সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রতিস্থাপনের দায়ে পুনরায় এনসিটিবি ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে দেশদ্রোহী উপজাতি সন্ত্রাসী সংগঠন পিসিপি’র সন্ত্রাসীরা সহিংস হামলা করে ১৪ জন দেশপ্রেমিক শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করে। এর প্রতিবাদে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা। বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমনসহ ছাত্র পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, “স্টুডেন্ট ফর সভারেন্টি” দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব, সংহতি, ও শিক্ষা ব্যবস্থার শুদ্ধতা বজায় রাখার জন্য শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় আন্দোলন করে আসছে। কিন্তু পিসিপি নামক দেশবিরোধী পাহাড়ি একটি সন্ত্রাসী সংগঠন তাঁদের এই বৈধ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বান্দরবান পার্বত্য জেলা নেতৃবৃন্দ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। একই সাথে আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক নাগরিককে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
আপনার মতামত লিখুন :