
লামার আলো ডেস্ক:-
বুধবার ৩০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী লামা-আলীকদম সফরে আসছেন।
প্রিয় নেতা যেন তার প্রিয় মানুষগুলোকে না দেখলে স্বস্তি পাচ্ছেন না। ২ সপ্তাহের ব্যবধানে কাল বুধবার আবারো আসছেন লামা-আলীকদমে।
প্রোগ্রাম সূচি অনুযায়ী ওইদিন তিঁনি লামা-আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন ও উদ্বোধন করবেন। মন্ত্রী সফরকালে আলীকদম উপজেলার উদ্দেশ্যে যাত্রা পথে প্রথমে লামা উপজেলার ইয়াংছায় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মাণাধীন ইয়াংছা ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এর পর
আলীকদম উপজেলার রেপাড় পাড়ায় এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন দুপুরে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও
ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রিয় নেতার আগমন উপলক্ষে লামা-আলীকদমে নানান আয়োজন চলছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :