খুটাখালীর সাবেক মেম্বার হাজী বকসু সওদাগর আর নেই, বাদে জুমা জানাযা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৩, ৯:১১ অপরাহ্ন /
খুটাখালীর সাবেক মেম্বার হাজী বকসু সওদাগর আর নেই, বাদে জুমা জানাযা
প্রিন্ট করুন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামীলীগের প্রবীণ উপদেষ্টা, সাবেক মেম্বার হাজী বকসু সওদাগর (১০০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি…..রাজেউন।

২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুর্বপাড়া গ্রামের মরহুম আছদ আলীর পুত্র এবং বীর মুক্তিযুদ্ধা ডাঃ মোহাম্মদ হোসাইন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি এম বেলাল আজাদের পিতা। তিনি ৮ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের পুত্র এম বেলাল আজাদ বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক জনপ্রতিনিধি। আগামীকাল বাদে জুমা কিশলয় স্কুল মাঠে বাবার জানাযার নামাজ আদায় করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চকরিয়া -পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।