খাগড়াছড়িতে পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প‍্যানেল বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ১২:২৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প‍্যানেল বিতরণ
প্রিন্ট করুন

 

রবিজয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি।

“পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার দূর্গম ভাইবোনছড়া ইউনিয়নে বিনামূল্যে “সোলার হোম সিস্টেম বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ) সকালে মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এম.পি ও গেস্ট অব অনারঃ উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এম.পি আর সভায় সভাপতিত্ব করেন পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতায় ১৯৯৭ সাথে পার্বত‍্য শান্তিচুক্তি হয়েছিল যা আজ পার্বত্যবাসী সুফল পাচ্ছে।

এ সময় ভাইবোনছড়া ইউনিয়নে ৬টি ওয়ার্ডে মোট ১ হাজার ৭৭টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। ১নং ওয়ার্ডে ৩শত ৪৪পরিবার, ২নং ওয়ার্ডে ১শত ৩৯পরিবার, ৪নং ওয়ার্ডে ৮১ পরিবার, ৫নং ওয়ার্ডে ৬৩ পরিবার, ৭নং ওয়ার্ডে ১শত ৫৭ পরিবার ও ৯নং ওয়ার্ডে ২শত ৯৩ পরিবারের মাঝে হোম সোলার বিতরণ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সন্মানিত সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য-পরিকল্পনা(উপ-সচিব) জনাব মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (খাগড়াছড়ি), অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মুজিবুল আলম, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা ও কাউন্সিলরবৃন্দ, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজ ও স্থানীয় জনসাধারণ।