আলীকদম ৫৭ বিজিবি মদক বিওপি পরিদর্শন ও নৃ-গোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন সেক্টর কমান্ডার


admin প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৩, ৮:২৫ পূর্বাহ্ন /
আলীকদম ৫৭ বিজিবি মদক বিওপি পরিদর্শন ও নৃ-গোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন সেক্টর কমান্ডার
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ মদক বিওপি পরিদর্শন করেন। এ সময় সেক্টর কমান্ডার মদক বিওপি এলাকার বড় মদক সরকারী প্রাথমিক বিদ্যলয় পরিদর্শন করে স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষকদের মাঝে ছাতা বিতরণসহ নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করেন।

৩০ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টায় কর্ণেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা,
এএফডব্লিউসি, পিএসসি, জি, সেক্টর কমান্ডার বান্দরবান কর্তৃক আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ মদক বিওপি নিয়মিত পরিদর্শনকালে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড় মদক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তিনি স্কুলের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে তিনি স্কুল ছাত্র/ছাত্রীদের লেখাপাড়ার সুবিধার্থে মোট ৮৯টি স্কুল ব্যাগ এবং শিক্ষকদের মাঝে ০৬টি ছাতা বিতরণ করেন। একইসাথে মদক বাজারে ৬০ জন পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আকিব জাভেদ, পিএসসি এবং মদক বিওপি
কমান্ডার ক্যাপ্টেন মোঃ রকিবুল এহসান, এসি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার, কর্ণেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সাহায্য-সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণের আস্থা অর্জনের মাধ্যমে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষকদেরকে ছাতা বিতরণের পাশাপাশি পাহাড়ী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ভবিষতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এহেন মানব কল্যান ধারা অব্যাহত থাকবে।
খবর বিজ্ঞপ্তি।।