
লামার আলো ডেস্ক:-
আলীকদম (বান্দরবান) সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে মানবিক কাজের অংশ হিসেব মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৩) বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ করেন। সেনাবাহিনী আলীকদম জোনের অর্থায়নে পরিচালিত আলীকদম মুরং কমপ্লেক্সে অবস্থারত ছাত্র/ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্য নিয়মিত এই সেবা দিচ্ছেন। ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য, মেডিক্যাল অফিসার এর নেতৃত্বে উক্ত মুরং কমপ্লেক্সে একটি মেডিক্যাল ক্যাম্পেইন চলে। এ সময় শিক্ষার্থী ছাড়াও স্থানীয় দুঃস্থ, অসহায় ও গরীবদেরকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ১৪০ জন ছাত্রছাত্রী ও স্থানীয় প্রান্তিক পর্যায়ের আরো কিছু মানুষকে সেবা দেয় হয়। ক্যাম্পেইন এর পর মেডিক্যাল অফিসার, ক্যাপ্টেন্ট তূর্য্য উপজাতি ছাত্র/ছাত্রীদেরকে মাদকাসক্ত না হওয়া ও মাদক পরিহার করে সুস্থ সুন্দর জীবনের অধিকারী হতে অনুপ্রাণিত করেন।
খবর বিজ্ঞপ্তি।।
আপনার মতামত লিখুন :