
লামার আলো ডেস্ক:- আলীকদম সেনা জোনের সার্বিক পরিকল্পনা, নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আলীকদম সদর বাজার এলাকায় অগ্নি নির্বাপণের একটি বাস্তবমুখী ও সমন্বিত চমকপ্রদ মহড়া অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে হওয়া মহড়াটি ছিল সম্পূর্ণ পেশাদার, শৃঙ্খলাবদ্ধ বাস্তব পরিস্থিতির অনুকরণে পরিচালিত। যা বাজারব্যাপী নিরাপত্তা-বোধকে আরও সুদৃঢ় করে তোলেন।
মহড়ার শুরুতেই আলীকদম জোনের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থল ঘেরাও, জনসাধারণকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া, আগুনের উৎস শনাক্তকরণ এবং তাৎক্ষণিক নির্বাপন অভিযানের বিভিন্ন ধাপ অত্যন্ত দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন।
এ সময় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বাজার কমিটি ও স্বেচ্ছাসেবীদের মধ্যে চমৎকার সমন্বয় গড়ে ওঠে; যা মহড়াকে পরিণত করে এক দুর্দান্ত বাস্তবসম্মত ও শিক্ষামূলক অভিজ্ঞতায়। এমন একটি মহড়া স্থানীয়দেরকে যেমন মুগ্ধ করেছেন, তেমনি আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে।
এ মহড়ার মাধ্যমে ব্যবসায়ী, সাধারণ জনগণ ও স্থানীয় প্রশাসন আগুন লাগার পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তবমুখী ধারণা লাভ করেন। বিশেষ করে অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অগ্নি নির্বাপক যন্ত্র সঠিক ব্যবহারের অনুশীলন এবং সমন্বিত উদ্ধার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয় এই মহড়ায়।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, “জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ এবং মহড়া অব্যাহত থাকবে।”
মহড়ার শেষে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটি সেনাবাহিনীর এ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বেশি আয়োজনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :