আলীকদমে বেত ব্যবসায়ীর উপর রক্তাক্ত হামলা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন /
আলীকদমে বেত ব্যবসায়ীর উপর রক্তাক্ত হামলা
প্রিন্ট করুন

 

লামার আলো ডেস্ক:-

আলীকদমে এক ব্যবসায়ীর উপর রক্তাক্ত হামলা করেছেন স্থানীয় এক বকাটে। হামলার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন হামলায় আহত ব্যবসায়ী মোহাম্মদ জামাল (৫৪)। সুদীর্ঘ বছর ধরে আলীকদমে বেতের ব্যবসা করে আসছে, আমিরাবাদ পদুয়া মল্লিক হাজীপাড়ার মৃত আছহাব মিয়ার ছেলে মোঃ জামাল। গত ১লা ফেব্রুয়ারি সকাল ৯টার সময় জামাল ব্যবসায়িক কাজে খুইল্যা মিয়াপাড়ায় যায়। সেখানে খুইল্ল্যা মিয়া পাড়ার মৃত আনু মিয়ার ছেলে খোরশেদ আলম (৫০) তার কাছে ব্যবসার জন্য অগ্রিম টাকা দাবি করলে দিতে না পারায় তার উপর রক্তাক্ত হামলা করে। এতে ব্যবসায়ী জামাল এর কপালের বাঁ পাশে কেটে যায়। তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শী কয়েকজন আলীকদম হসপিটাল নিয়ে তাকে চিকিৎসা করায়, তার কপালে দুটি সেলাই করেন ডাক্তার। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর জামাল আলীকদম থানায় অভিযোগ করেন। সে লিখিত অভিযোগে উল্লেখ করেন, “ফার্নিচার তৈরীর নিমিত্তে মোটা বেতের লাঠির ব্যবসা করে সে। ১ ফেব্রুয়ারি সকাল ৯টার সময় সে ফানিচার দোকানের মালিক মনু মিয়াসহ খুইল্ল্য মিয়া পাড়াস্থ শফি আলমের চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে খোরশেদ আলম তার কাছে বেত বিক্রির জন্য অগ্রীম টাকা চায়। এতে জামাল রাজি না হওয়ায়, ক্ষিপ্ত হয়ে জামাল খারাপ ভাষায় গালিগালাজ করতে করতে কাছে এসে চোখে সজোরে ঘুসি মারে। এতে জামালের বাম চোখের নিচে গুরুতর রক্তাক্ত ফাঁটা আঘাত হয়। হামলাকারী আরো মারধর করার জন্য আহত জামালের দিকে তেড়ে যায়। ওই সময় উপস্থিত লোকজন হামলাকারীর কবল থেকে জামালকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগে চিকিৎসা করেন”। এ ব্যাপারে ওসি আলীকদম জানান, থানায় অভিযোগ করে বাদী যোগযোগ করেন নাই। একজন ব্যবসায়ীকে যেহেতু হামলা করে রক্তাক্ত জখম করা হয়েছে, সেহেতু তার অভিযোগ আমলে নেয়া হবে। এদিকে এলাকার বাহিরের কয়েকজন ব্যবসায়ী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এর উচিৎ বিচার না পেলে আলীকদমে ব্যবসা করবেন না বলে জানিয়েছেন। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট মহল নজর দেয়া দরকার।