
আলীকদম প্রতিনিধি।
নয়াপাড়া ইউনিয়নে ব্যাটারি চালিত টমটম গ্যারেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ মহিউদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ৭ জুন সকাল ১০টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ হাসেম এর টমটম চার্জের গেরেজে টমটম চার্জ দিতে গিয়ে মোঃ মহিউদ্দিন বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে আলীকদম সদর হসপিটালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :