
লামার আলো ডেস্ক:-
১লা এপ্রিল নবম রমদানে লামা পৌরসভা বীর বাহাদুর কানন তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ইফতার পার্টির মাধ্যমে “লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন” নামের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো: জহিরুল ইসলাম বলেন, ”সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লিখনি সরকারের উন্নয়ন কর্তৃপক্ষ জনকল্যানমুখী কাজে অনুপ্রাণিত হন।
তিঁনি বলেন, ”পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পাহাড়ের মানুষের জন্য হেন কোনো কাজ নেই, যা তিঁনি করেনি।
আমারা মাননীয় মন্ত্রীর স্মৃতি ধরে রাখতে পৌরসভা চত্বরে তাঁর নামে এই কাননটি করেছি”।
এর পরিচিতি তুলে ধরে দেশ বিদেশের পর্যটকদের দৃশ্যপটে আনার অনুরোধ জানান মেয়র।
সদ্য গঠিত লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার আলোচনা সভায়
উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান, তথ্য অফিসার লামা খন্দকার তৌহিদুল, লামা সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর সৈকত দাশ, সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুল ইসলাম, লামা প্রেস ক্লাব সহ-সভাপতি তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ মজুমদার, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিন্টু, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ জুবাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দস্তগীর সিকদার মানিকসহ প্রমূখ।
আপনার মতামত লিখুন :