লামা কেন্দ্রীয় হেফজ খানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন /
লামা কেন্দ্রীয় হেফজ খানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রিন্ট করুন

লামা কেন্দ্রীয় হেফজ খানার বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (বুধবার) সাড়ে দশটায় হেফজ খানার অস্থায়ী কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। হাফেজ মাওলানা আজিজুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন। হেফজ খানার শিক্ষক হাফেজ ও অভিভাবকদের দাবির অনুকূলে প্রধান অতিথি পৌর মেয়র বলেন, ভবিষ্যতে  হেফজ খানাটি (নির্মাণ কাজ শেষ হলে) ইসলামিক ফাউণ্ডেশন কমপ্লেক্সে স্থানান্তরের সুপারিশ করা হবে। চলতি সেশনে হাফেজ ছাত্রদেরকে সফরের জন্য সহায়তার আশ্বাস দেন মেয়র। বক্তব্যের সূত্রে জানাযায়, শুরু অবদি এই প্রতিষ্ঠান থেকে হাল শত শত কোরআনের হাফেজ হয়েছে।

 

লামা উপজেলা কোর্ট মসজিদ কেন্দ্রীয় হেফজ খানা যেভাবে সূচনা হয়:

 

 ২০০২ সালে প্রতিষ্ঠা হয় এই হেফজ খানা। শুরু থেকে কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা আজিজুল হকসহ ক’জন হাফেজ  কোরআন পাখিদের এই বেহেস্তি বাগান সৃষ্টির প্রয়াস নেন। তৎকালীন জেলা প্রশাসক শেখ আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ মাসুদ, পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও কোরআন প্রিয় ইসমাইল সাহেব (মরহুম) এই প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন। দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার সেই ধারা এখনো অব্যাহত রেখে চলেছেন মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল সাহেব এর পরিবার।

 

 ২০১৫ সাল থেকে দ্বীনের এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করে আসছে মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহযোগিতা অব্যাহত রেখেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল,  বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তাফা স্বপনসহ স্থানীয় দানশীল অভিভাবকগন। প্রতিষ্ঠানটি কোর্ট মসজিদের বারান্দা থেকে জন্ম লাভ করে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় মূলত লামা কেন্দ্রীয় হেফজ খানা চলতে থাকে। ভবিষ্যতে কেন্দ্রীয় হেফজ খানার শিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউণ্ডেশন কমপ্লেক্সে স্থানান্তর হবে; এমন দাবি করেছেন স্থানীয়রা।