
লামার আলো ডেস্ক:-
লামা বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যােগে লামা-আলীকদমে বন্যা কবলিত গ্রামে বিশুদ্ধ পানি বিতরণ করে চলছে। সম্প্রতি ভয়াবহ বন্যায় এলাকার রিং টিউব ওয়েলগুলো ডুবে পানীয়জল অ নিরাপদ হয়ে পড়ে। এই অবস্থায় জনস্বাস্থ্যের কথা ভেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশনায় সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (পাবলিক হেলথ্) জাপানি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে গিয়ে পানি নিরাপদ করে বিতরণ করছেন। পানি বাহী রোগ জীবানু থেকে মুক্ত থাকার জন্য এই কার্যক্রম অব্যাহত রেখেছেন পাবলিক হেলথ্। স্বাস্থবিদরা জানান, পানি বাহিত রোগ জীবানু, জীবনঘাতি। তাই নিজে এবং সবাইকে নিরাপদ সুপেয় পানি পান করতে সহযোগিতা করতে পরামর্শ দেয়া হচ্ছে। লামা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলম জানান, বিশুদ্ধ করা এই পানি বোতলজাত পানির চেয়েও পিউর ও স্বাধ। বিতরণকৃত বিশুদ্ধপানি যার যে ধরনের পাত্র আছে যেমন, কলসি, বোতল, জার, ড্রাম ইত্যাদি পরিস্কার পাত্র নিয়ে সংরক্ষণ করতে পারবেন। যেখানে চাহিদা সেখানে বিতরণের জন্য পাবলিক হেল্থ প্রস্তুত।
আপনার মতামত লিখুন :