লামায় ইয়াবা সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড


admin প্রকাশের সময় : জুন ৭, ২০২৫, ২:৩১ অপরাহ্ন /
লামায় ইয়াবা সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:- বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জুন ২০২৫) দুপুরে লামার ফাঁসিয়াখালী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা শেষে মোঃ মঈন উদ্দিন জানান, আটককৃতদের মধ্যে একজনকে ১০ দিনের এবং অপর দুইজনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনশৃংখলা বজায় রাখা এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।