
লামার আলো ডেস্ক:-
বান্দরবানের লামায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর জন্য কৃষকের মাঝে বিভিন্ন শাক সবজির বীজ, সার, বিভিন্ন ফল গাছের চারা, গার্ডেন নেটসহ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার,(৩০ ডিসেম্বর) ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন,লামা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এ সময় ১০৮ জন কৃষক কৃষাণীর হাতে বিভিন্ন শাক সবজির বীজ, সার, ফল গাছের চারা, গার্ডেন নেট ও পানির ঝাঝড়িসহ বিভিন্ন উপকরণ তুলেদেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার,মোঃ আব্দুল্লা-হিল-মারুফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার । মো:শাহরিয়ার বিন গিয়াস। এই প্রধান অতিথি বলেন, কৃষকের বাড়ির আঙ্গিণাসহ খালী জায়গাগুলোতে পুষ্টি ও জীবন বান্ধব ফসল উৎপাদনে সরকারের কৃষি বিভাগ এই মহতি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।
আপনার মতামত লিখুন :