লামায় আলো ডেস্ক:-
লামা উপজেলা সরই ইউনিয়নে এক বাক প্রতিবন্ধী (২১) যুবতি ধর্ষিত হয়েছে। ধর্ষককে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ ৫ অক্টোবর দুপুরে মেয়েটিকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে ইউছু (৩৫) পিতা আবু তাহের। ধর্ষক হাবিবুর রহমানপাড়া, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে জানান, গতকাল দুপুরে সে আমলকি কেনার ছল করে সেখানে যায়। পরে বোবা মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ব্যপারে বৃহস্পতিবার সন্ধায় ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়িতে এসে ভিকটিমের বাবা কৃষক আঃ মান্নান অভিযোগ করলে পুলিশ ঘটনা তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে ধর্ষককে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাকে সংশ্লিষ্ট ধারায় আদালতে পাঠানো হয়। বাক প্রতিবন্ধি ভিকটিমকে নিয়ে আইনানুগ কার্যক্রম চলছে বলে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এনামুল হক ভূঁইয়া জানান।