প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৩, ১:২১ পি.এম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

লামার আলো ডেস্ক:_
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২৯ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন, ৯ হাজার ৬৬৮ ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটার দেশি মদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। গ্রেপ্তারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
সর্বস্বত্ব: @ লামার আলো